Writer: হারুন
অনলাইনে বাংলা বই ডাউনলোডের জন্য ইন্টারনেটে সার্চ করলেই অনেক ওয়েব সাইটের ঠিকানা পাওয়া যায় কিন্তু কোন সাইটে গেলে প্রয়োজনীয় বইটা সহজে খুজে পাবো এটা আমরা বুঝতে পারি না। আবার সাইট পাওয়া গেলেও অনেক ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন ছাড়া ডাউনলোড লিঙ্ক পাওয়া যায় না। অনেক ওয়েব সাইট নিয়মিত আপডেট হয় না, ফলে নতুন বই আমরা ডাউনলোড করতে পারি না। অনেক ওয়েব সাইটে বইয়ের সংখ্যা খুবই কম। এমনিতেই আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারীর সংখ্যা কম এবং ইন্টারনেটের স্পিড খুবই কম। বাংলা গল্প, উপন্যাসের পাঠক সংখ্যা বেশ ভাল, কিন্তু ইন্টারনেট থাকলেও বই ডাউনলোড করে পড়া পাঠকের সংখ্যা খুবই কম। তাই ইন্টারনেট থেকে পিডিএফ আকারের বই তারাই ডাউনলোড করে যাদের ইন্টারনেট লাইন সহ কম্পিউটার আছে এবং বাংলা বই পড়তে পছন্দ করে। আমার এই লেখার উদ্দেশ্য হচ্ছে বাংলা বই এর পাঠক সংখ্যা বাড়ানো এবং ইন্টারনেট থেকে বাংলা বই ডাউনলোড কে জনপ্রিয় করা। এখন আমি বাংলা বই ডাউনলোডের জন্য সমৃদ্ধ এবং জনপ্রিয় কয়েকটি ওয়েব সাইট সম্বন্ধে বর্ণনা করবো ও ডাউনলোডের লিঙ্ক দিব।